ঈদের পূর্বে অক্ষত অবস্থায় ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০১৫ ইং, ৮:৪১ অপরাহ্ণ | সংবাদটি ৯৯০ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক সিলেট জেলা সভাপতি, সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় শুক্রবার বিশ্বনাথে উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন-আহবায়ক খালেদ আহমদ এর আয়োজনে দোয়া, ইফতার মাহফিল ও আলোচনা সভা বিশ্বনাথ-কুরুয়াবাজার-পুরকায়েস্থাবাজার সড়কের পার্শ্ববর্তী সেনারগাঁওস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেছেন, ঈদের পূর্বে জননেতা এম. ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে। অন্যতায় কঠের আন্দোলন করে জনতার ইলিয়াসকে জনতার মাঝে ফিরিয়ে আনা হবে।
সিলেটের এককোটি মানুষের প্রিয় নেতা এম ইলিয়াস আলী দীর্ঘদিন ধরে সরকারের গুম নামের কারাগারে বন্ধি রয়েছেন। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সিলেটের প্রিয় নেতাকে এই জালিম সরকারের গুম নামের কারাগার থেকে ফিরে আনতে হবে।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ।
বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমনের সভাপতিত্বে ও সদস্য খালেদ আহমদের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিলু মিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক মো. আব্দুল হাই, বশির আহমদ, মুক্তিযোদ্ধাদলের সদস্য সচিব কলমদর আলী, সিলেট জেলা সেচ্ছাসেবক দল নেতা সালমান চৌধুরী শাম্মী, বিএনপি নেতা মনির হোসেন, আরব খান, মাছুম আহমদ মারুফ, আসাদুজামান নূর আসাদ, গণি শাহ, জেলা ছাত্রদল নেতা ইসলামউদ্দিন, তছির আলী, জিএম আজম, মুর্শেদ আহমদ, মন্টু কুমার নাথ, শামছুল ইসলাম, সাদ আহমদ জায়েদ, বদরুল আজাদ রানা, বিশ্বনাথ উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মামুন, বর্তমান কমিটির যুগ্ন-আহবায়ক শাশীমুর রহমান রাসেল, কাওছার আহমদ তুলাই, নানু মিয়া, ছুনু মিয়া, শাহজাহান মিয়া, সাদেক আলী, রানা মিয়া, সাইদুর রহমান রাজু, ছালেক আহমদ, ইউসুফ আলী, মোজাহিদ আলী, খছরু মিয়া, ময়নুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য শেখ ফরিদ, সেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক সাজ্জাদ আলী শিপলু, শ্রমিক দল নেতা সানুর আলী, ছাত্রদল নেতা রুহেল আহমদ কালু, আমির হামজা, সুহেল মিয়া, আলী আহমদ, ছমির, ফখরুল, জামিল আহমদ, ফাহিম আহমদ, সাজ্জাদ মিয়া, রাসেল আহমদ, সাদেক আলী, কলেজ ছাত্রনেতা আব্দুর রব, জুনেদ আহমদ, এসপি সিপু, আলী আহমদ প্রমুখ।


