রাগীব আলী বিশ্বনাথের গর্ব অহংকার
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০১৫ ইং, ৫:১১ অপরাহ্ণ | সংবাদটি ১২২৭ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: ড. রাগীব আলী বিশ্বনাথের গর্ব, অহংকার। তিনি শিক্ষা প্রেমিক, মানব দরদী। নিজের কর্মে গুণে দেশ-বিদেশে সুনাম অর্জন করেছেন। নিজ জন্মভুমি বিশ্বনাথ ও দেশের মুখ উজ্জল করেছেন রাগীব আলী। তাঁর মত মানুষ সমাজে খুব কম। অজপাড়া গাঁয়ে জন্ম নেয়া রাগীব আলী আজ দেশের নামকরা ব্যক্তি। মঙ্গলবার রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় স্থানীয় ডাক বাংলো প্রাঙ্গণে বিশ্বনাথে দরিদ্র মানুষের মধ্যে ঈদ বস্ত্র অনুষ্টানে বক্তারা এসব কথা বলেন।
বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, কার্যনির্বাহী কমিটির সদস্য শহিদুর রহমান, এমদাদুর রহমান মিলাদ, নূর উদ্দিন, ফটো সাংবাদিক সফিকুল ইসলাম শফিক প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় দুই শতাধিক নারী-পুরুষের মধ্যে শাড়ী-লুঙ্গি বিতরণ ক


