বিশ্বনাথে দ্বারুল ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠান ও ইফতার
প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০১৫ ইং, ৬:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১০১২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের রজকপুর-সিরাজপুর বায়তুল ফাহাল জামে মসজিদে দ্বারুল ক্বেরাত প্রশিক্ষণ কেন্দ্রের বিদায়ী অনুষ্ঠান ও ইফতার মাহফিল গত মঙ্গলবার অনুষ্ঠিত হয়। মাওলানা আবদুল হকের সভাপতিত্বে ও মাওলানা সিরাজুল ইসলাম এবং মোমিনুল ইসলাম নায়িমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হযরত মাওলানা আবদুল হাই বাহুবলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলার জামেয়া মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, সমাজসেক মাওলনা আবদুল ওদুদ, হাফিজ সাহেদ, ওমর ফারুক, শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম, ইমাম মাওলানা আমীন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী হারুনুর রশীদ, আওলাদ আলী, আরশ আলী, জমশের আলী, মনোহর আলী, হাজী খোয়াজ আলী, ইলিয়াস আলী প্রমূখ।


