একই রাতে ৩টি দোকানে চুরি
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ৮:০১ অপরাহ্ণ | সংবাদটি ৬৫৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে একই রাতে ৩টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে চোরেরা দোকান ঘরের টিনের বেড়া কেটে দোকানে ভেতর প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় দেড় লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
জানা যায়, বুধবার গভীর রাতে উপজেলার গোয়ালাবাজারের টিনের ভেড়া কেটে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে প্রবেশ করে রিমা এন্ড রিপা সু ষ্টোর থেকে নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল, বিনু এন্ড সুমন এ্যলুমোনিয়াম দোকান থেকে নগদ টাকাসহ প্রায় ১০হাজার টাকার মালামাল ও বিশাল ফল ভান্ডার থেকে নগদ টাকাসহ ৫ হাজার টাকা মালামাল নিয়ে যায় চোরের দল। ঈদ উপলক্ষে বাজারগুলোতে নিরাপত্তা বাহিনী জোরদার করা হলেও গোয়ালাজারে একই রাতে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান চুরি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ মোঃ মুরসালিন জানান, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।


