বিশ্বনাথে অসহায় নারীদের মধ্যে ঈদ বস্ত্র বিতরন
প্রকাশিত হয়েছে : ১৬ জুলাই ২০১৫ ইং, ৯:১৭ অপরাহ্ণ | সংবাদটি ৬০৪ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর নোয়াগাও গ্রামের মরহুম হাজী আব্দুর রজ্জাক স্বরনে,লন্ডন প্রবাসি আজাদ উদ্দিন’র অর্থায়নে,সাংবাদিক রোহেল উদ্দিনের আয়োজনে,দিপন সমাজ কল্যান সংস্থা ও শাপলা ক্রীড়া সংঘের যৌথ ব্যস্থবায়নে, গরীব অসহায় মহিলাদের মাঝে ঈদ বস্ত্র বিতরনী অনুষ্টান বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায়,দশঘর নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্টিত হয়। দিপন সমাজ কল্যান সংস্থার সভাপতি দিলু মিয়ার সভাপতিত্বে ও কোষাধক্ষ্য আব্দুল কদ্দুছের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুমের ছোট ভাই সমাজ সেবক বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজী আব্দুর রহিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক রোহেল উদ্দিন,স্বাগত বক্তব্য রাখেন শাপলা ক্রীড়া সংঘের সাধারণ সম্পাদক শওকত আলী।
সভায় উপস্থিত ছিলেন,শাপলা ক্রীড়া সংঘের সভাপতি হেলাল উদ্দিন,যুগ্ম সভাপতি আব্দুল হামিদ (হাম্দু),দিপন সমাজ কল্যান সংস্থার যুগ্ম সাধারন সম্পাদক ইসলাম উদ্দিন,সদস্য শুয়েব আহমদ,আব্দুল কাইয়ুম প্রমুক।সভােশষে মরহুমের রুহের মাগফিরাত ক্ষামনা করে মোনাজাত করা হয়।দোয়ার পর ৬৫ জন মহিলাদের মাঝে ঈদ বস্ত্র বিতরন করেন অতিথি বৃন্দ।


