বিশ্বনাথে প্রবাসী সংবর্ধিত ও ঈদ সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৭ জুলাই ২০১৫ ইং, ৬:২৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৭২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের গ্রাম বাংলা উন্নয়ন ফোরাম নোয়াগাঁও এর উদ্যোগে শুক্রবার বিকেলে দুবাই প্রবাসী সাদ্দাম হোসনকে সংর্বধনা প্রদান ও এলাকার হত-দরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করে।
মো. আবদুল হামিদের সভাপতিত্বে ও হাফিজ আরব খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে ইউপি সদস্য হেলাল আহমদ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সাদ্দাম হোসেন।
বক্তব্য রাখেন, ফোরামের সদস্য আনছার আলী,সাইম উদ্দিন, ফাহিম আহমদ, আতিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, কামরান আহমদ, শাহিন মিয়া, ফখরুল ইসলাম, শাহান খান, আনোয়ার হোসেন, আলী নূর, আলী হোসেন, আবদুল কাছির, মিকানুর রহমান, কমির আলী, ইসলাম খান, নজরুল ইসলাম, জামাল উদ্দিন প্রমূখ। এসময় নোয়াগাঁও গ্রামের অর্ধশতাধিক পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা।


