জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন
প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০১৫ ইং, ১০:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১০৮৫ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদুল ফিতর পালিত হয়েছে। শনিবার সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলার প্রতিটি ঈদগাহ ও জামে মসজিদ প্রাঙ্গনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাত শেষে বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি ও সমৃদ্ধি কামনা করে আল্লাহ রাব্বুল আল আমিনের দরবারে বিশেষ মোনাজাত করা হয়।


