বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী সুজিনা হত্যা মামলা দায়ের
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০১৫ ইং, ৫:২৮ অপরাহ্ণ | সংবাদটি ২১২১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: সিলেটের বিশ্বনাথে প্রবাসীর স্ত্রী সুজিনা হত্যা মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নিহতের মামা ক্বারী আবদুর নুর বাদী হয়ে চারজনের নাম উল্লেখ্য করে ও আরোও ৪/৫জন অজ্ঞাতনামা রেখে এ মামলা দায়ের করেন। মামলা নং ১৪ (২১.০৭.১৫ই)।
মামলার সত্যতা স্বাকীর করে থানার অফিসার ইন-চার্জ রফিকুল হোসেন ডেইলি বিশ্বনাথ ডটকম কে বলেন, আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যা ৭টায় অতিথি সেজে প্রবাসীর স্ত্রী সুজিনা ও তার মা রেজিয়া বেগমকে দুর্বৃত্তরা দারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে সুজিনার মৃত্যু হয়।


