পংকি-বাবুলের নেতৃত্বে তৃণমূল আ’লীগ সু-সংগঠিত—শফিক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০১৫ ইং, ১:৩৬ পূর্বাহ্ণ | সংবাদটি ১৩১১ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, উন্নয়ন কর্মকান্ড সততা ও নিষ্ঠার বাস্তবায়িত করলে দেশ ও জাতির কল্যাণ হয় তা প্রমাণ করেছেন জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলেই আজ নিজেদের টাকায় পদ্ম সেতুর কাজ শুরু করা সম্ভব হয়েছে। খালেদা জিয়া নিজের ও দলের নেতাকর্মীদের নিয়ে লুটপাঠে ব্যস্থ ছিলেন বলেই বিএনপির নেতৃত্বাধীন শাসন আমলে দেশের মানুষ নিজেদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত ছিলেন। তিনি আরো বলেন, উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের পর প্রথম মাসেই প্রত্যেক ইউনিয়নে সুষ্ঠ, সুন্দর, শান্তিপূর্ন ও ঝাঁকঝমকভাবে উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে পবিত্র রমজান মাসে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন করা নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের এক বিরাট সফলতা। এতেই প্রমাণিত হয়েছে এই অঞ্চলে পংকি খান-বাবুল আখতারের নেতৃত্বে আজ তৃণমূল আওয়ামী লীগ সু-সংগঠিত অবস্থানে রয়েছে।
তিনি ঈদের দিন বিকেলে বিশ্বনাথে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাবুল আখতারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, বর্তমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের শামছুল ইসলাম সুফী, মহব্বত আলী, রইছ আলী, গোলাম আহমদ, আবদুন নুর মেম্বার, শংকর ধর, আরশ আলী, তফজ্জুল হোসেন, নজরুল ইসলাম, নজির আহমদ, আরিফুল্লাহ সিতাব, আবদুল আজিজ, আবদুল মোমিন মেম্বার, দেলোয়ার হোসেন রুপন, ইলিয়াস মিয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আশিক আলী, আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন।


