পেট্রোল বোমা ও রিভলবারসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ২৫ জুলাই ২০১৫ ইং, ২:৫১ অপরাহ্ণ | সংবাদটি ৯৯০ বার পঠিত
নিউজ ডেক্স:: মৌলভীবাজার থেকে সাতটি পেট্রোল বোমা ও একটি রিভলবারসহ দু’জনকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে সদর উপজেলার বাউরভাগ এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন- সদর উপজেলার সাদুহাটি গ্রামের কাঞ্চন মিয়া (৫৫) ও ফতেপুর গ্রামের নুরু মিয়া (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বাউরভাগ এলাকায় অভিযান চালিয়ে সাতটি পেট্রোল বোমা ও একটি দেশি রিভলবারসহ ওই দু’জনকে আটক করা হয়।
সকালে মৌলভীবাজার মডেল থানার সহকারী উপ-পরিদশর্ক (এএসআই) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


