জগন্নাথপুরে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
প্রকাশিত হয়েছে : ২৬ জুলাই ২০১৫ ইং, ৯:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৮ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় এক যুবককে গণধোলাই ও সামাজিক শাস্তি দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছেন উত্তেজিত জনতা। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের গয়াসপুর গ্রামের বিদ্যা ভূষণ দাসের ছেলে বিদ্যুৎ ভূষণ দাস গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিজ নামীয় একাউন্ট থেকে ইসলাম ধর্ম বিদ্বেষী স্ট্যাটার্স দিয়ে আসছিল।
এসব স্ট্যাটার্স পেয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলিম জনতার মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশেষে শনিবার রাত ১২টার দিকে স্থানীয় উত্তেজিত মুসলিম জনতা বিদ্যুৎ ভূষণ দাসকে গণধোলাই দেন।
খবর পেয়ে স্থানীয় চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান আরশ মিয়া সামাজিক শাস্তি দিয়ে উত্তেজিত জনতার কবল থেকে তাকে উদ্ধার করে থানা পুলিশে সোপর্দ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এস আই মজিবুর রহমান জানান, ধৃত যুবককে রোববার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


