জামাতার লাঠির আঘাতে শ্বশুর আহত
প্রকাশিত হয়েছে : ২৮ জুলাই ২০১৫ ইং, ৯:৩৩ অপরাহ্ণ | সংবাদটি ১০৭১ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি::সুনামগঞ্জের জগন্নাথপুরে জামাতার লাঠির আঘাতে শ্বশুর শফিক মিয়া আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১২টায় জগন্নাথপুর পৌর এলাকার কেশবপুর মাঝপাড়া গ্রামে এঘটনা ঘটে। গুরুত আহত অবস্থায় শফিক মিয়া (৪৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


