শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই কারাগারে
প্রকাশিত হয়েছে : ২৯ জুলাই ২০১৫ ইং, ৮:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ১৩০৪ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেটে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে আদালতের মাধ্যমে দুলাভাইকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। আটককৃতের নাম- আবুল মিয়া (২৬)। সে হবিগঞ্জের বানিয়াচং থানার দক্ষিণ সাঙ্গর গ্রামের ফারুক মিয়ার পুত্র। বর্তমানে সে দক্ষিণ সুরমা ভার্থখলা এলাকার শফিক মিয়ার কলোনীর বাসিন্দা।
বুধবার বিকেলে পুলিশ মুখ্য বিচারক হাকিম (আমলী-৩) মো. আনোরুল হকের আদালতে আবুলকে হাজির করে। পরে আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন জানান, বিকেলে ধর্ষক আবুল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং ধর্ষিতাকে তার পিতা-মাতার জিম্মায় দেয়া হয় বলে জানান তিনি।


