ওসমানীনগরে সিরাজুল হত্যার প্রতিবাদে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৫ ইং, ৭:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১০৭৩ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেটের ওসমানীনগরে মানবাধিকার কর্মী ক্বারী সিরাজুল ইসলাম রিপন হত্যার প্রতিবাদে ও খুনির রিমান্ডের এনে ঘটনার মূল রহস্য বের করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার বিকাল ৩টায় এলাকাবাসীর উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার দয়ামীর বাজারে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন মানবাধিকার সংগঠনসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে হাজী আহাদ মিয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ মানবাধিকার কমিশন উপজেলা শাখার সভাপতি এস এম সোহল ও সমাজকর্মী আহমদ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন দয়ামীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ।
বক্তব্য রাখেন দয়ামীর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক মিয়া,ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল রুপ আব্দুল, সাংবাদিক শিপন আহমদ,আব্দুল হাদি, এস এম রেফুল, কাজি নুরুল ইসলাম,ইউপি সদস্য কাজী তহেল,ওয়েস সিলেট জেলার সভাপতি সাজু মিয়া, সদস্য সইদুর রহমান,উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির আহবায়ক রুুহুল আমিন,ছাত্র নেতা জাহির আহদ মোহন,ব্যবসায়ী শাহাব উদ্দিন,হাফিজ দিলোওয়ার খান, মানবাধিকার কর্মী লোকমান আহমদ,তোফায়েল আহমদ,আব্দুল কাইয়ুম,জুনেদ আহমদ,সাব্বির আহমদ, আব্দুস শহিদ,মোসলেহ উদ্দিন শরিফ আহমদ,ব্যবসায়ী শাব্বির আহমদ, হিরা মিয়া সার্জন মিয়া। সবাশেষে মরহুমের আতœার মাগফেরাত কামনা করে মোনাযাত করেন হাফিজ শাব্বির আহমদ। সভায় বক্তারা সকল আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক রিমান্ডের মাধ্যমে হত্যার মূল রহস্য বের করার জোর দাবি জানিয়ে ঘাতকদের শাস্তির দাবি জানান।


