জগন্নাথপুরে ৫০ হাজার মানুষ বিদ্যুতের আলো বঞ্চিত
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৫ ইং, ৮:১৯ অপরাহ্ণ | সংবাদটি ১১১৮ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ যুগযুগ ধরে অন্ধকারে রয়েছেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে বিদ্যুৎ থাকলেও এ ইউনিয়নটি এখনো রয়েছে বিদ্যুতের আলো বঞ্চিত। কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজার ও আশপাশের কয়েকটি গ্রামে পল্ল¬ী বিদ্যুৎ থাকলেও পুরো ইউনিয়নে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় বর্তমান ডিজিটাল যুগে এসেও অন্ধকারে রয়েছেন ইউনিয়নবাসী।
জানাগেছে, ১ টি পৌরসভা ও ৮ টি ইউনিয়ন নিয়ে গঠিত জগন্নাথপুর উপজেলা। উপজেলার হাওর বেষ্টিত ইউনিয়ন চিলাউড়া-হলদিপুর ও প্রত্যন্ত অঞ্চল পাইলগাঁও ইউনিয়নে বিদ্যুৎ রয়েছে। অথচ উপজেলা সদর থেকে মাত্র ২ কিলোমিটার দুরত্বে অবকাটামো দিক থেকে সুবিধাজনক অবস্থান কলকলিয়া ইউনিয়নে যুগযুগ ধরে বিদ্যুতের আলো পৌছেনি। বিদ্যুতের আলো বঞ্চিত ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ যুগযুগ ধরে অন্ধকারে রয়েছেন। এ নিয়ে জনমনে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
বৃহস্পতিবার সরজমিনে দেখা যায়, কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া বাজার, খাশিলা, মজিদপুরসহ কয়েকটি গ্রামে পল¬ী বিদ্যুৎ রয়েছে। তবে কলকলিয়া ইউনিয়ন পরিষদসহ ইউনিয়নের আর কোন গ্রামে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় আলো বঞ্চিতসহ নানাভাবে ভোগান্তির শিকার হচ্ছেন ইউনিয়নবাসী।
এ সময় স্থানীয় ভূক্তভোগী লোকজন ক্ষোভ প্রকাশ করে জানান, উপজেলার অনেক দুরে হাওরপাড়ের গ্রামে বিদ্যুৎ রয়েছে। অথচ দুঃখজনক হলেও সত্যি আমাদের ইউনিয়ন উপজেলা সদরের পাশে ও অনেক সুবিধাজনক স্থান হওয়া সত্বেও আজ পর্যন্ত বিদ্যুৎ পাইনি। কি কারণে যুগযুগ ধরে আমরা আলো বঞ্চিত হয়ে আসছি বুঝতে পারছি না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ইউনিয়নে বিদ্যুতের আলো পৌছে দিতে সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।
কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদুর রহমান জানান, কলকলিয়া বাজারসহ মাত্র কয়েকটি গ্রামে পল্ল¬ী বিদ্যুৎ থাকলেও পুরো ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ রয়েছেন অন্ধকারে। শুধু তাই নয় আমাদের কলকলিয়া ইউনিয়ন পরিষদেও বিদ্যুৎ নেই। বিদ্যুতের কারণে অনেক জরুরী কাজ ব্যাহত হচ্ছে। এছাড়া আমার ইউনিয়নটি জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের পাশে হওয়ায় অনেক সম্ভাবনা রয়েছে। উপজেলা সদর থেকে মাত্র ২ কিলোমিটার দুরত্বে ও যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভাল আছে। এ ইউনিয়নে বিদ্যুৎ আসলে অনেক কলখারকানা প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি বাণিজ্যক এলাকা হিসেবে গড়ে উঠতে পারে। শুধু বিদ্যুতের অভাবে এ ইউনিয়নটি যুগযুগ ধরে পিছিয়ে রয়েছে। তিনি অভিযোগ করে জানান, পুরো ইউনিয়নে বিদ্যুৎ পাওয়ার জন্য পল¬ী বিদ্যুতের সংশি¬ষ্ট কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও কোন কাজ হয়নি। অবশেষে আমরা নিরাশ হয়ে পড়েছি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, পিডিবির সাথে আমরা কোন যোগাযোগ করিনি।
জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ জিন্নাত আলী জানান, আমরা শুনেছি কলকলিয়া ইউনিয়নে পল্ল¬ী বিদ্যুৎ রয়েছে। যে কারণে আমরা কোন উদ্যোগ নেয়নি। তিনি আশ্বাস দিয়ে বলেন, এ ইউনিয়নের জনপ্রতিনিধিরা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই বিদ্যুৎ প্রদান করা হবে। তাদেরকে বিদ্যুৎ প্রদানের জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করব। এতে আমাদের চেষ্টার কোন কমতি থাকবে না।


