ওসমানীনগরে শিয়ালের কামড়ে আহত ১৫
প্রকাশিত হয়েছে : ৩০ জুলাই ২০১৫ ইং, ৮:৩০ অপরাহ্ণ | সংবাদটি ১২৮৮ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর:: সিলেটের ওসমানীনগরে শিয়ালের কামড়ে মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শিয়ালের আক্রমনে শুধু মানুষ নয় প্রায় অর্ধশতাধিক গরু ও ছাগল আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ফলে গোটা উপজেলায় এখন শিয়াল আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে ধাওয়া করেও শিয়ালকে আটক করতে পারছেন না। শিয়ালের আক্রমন থেকে রক্ষা পেতে বিভিন্নভাবে নিরাপত্তা জোরদাড় করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন এলাকাবাসী।
উপজেলার বুরুঙ্গা,গোয়ালাবাজার ও উমরপুর ইউনিয়নে বিভিন্ন গ্রামে গত বুধবার বিকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত শিয়ালের আক্রমনে আহত হয়েছেন প্রায় ১৫ জন। আহতদের সিলেট ওসমানী হাসপাতালসহ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকালে উমরপুর ইউনিয়নের খুজগীপুর ও ইসবপুর গ্রামে একটি শিয়াল প্রবেশ করে লোকজনকে কামড়াতে শুরু করে। শিয়ালের কামড়ে খুজগীপুর ও ইসবপুর গ্রামের কামরান (২২), রেনু বিবি (৩৫), ইসমাইল (৩২)সহ কয়েকজন আহত হন। গোয়ালাবাজার ইউনিয়নের নোয়ারাই গ্রামের মৃত খলিল মিয়ার ছেলে খালিছ মিয়া (৩০) আহত হয। পরে তাদেরকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকালে গোয়ালাবাজার ইউনিয়নের ভেরুখলা গ্রামের ছুরুক মিয়ার মাতা রেদু বেগম (৭০) গোসল করার জন্য পুকুরে যান। এ সময় একটি শিয়াল মহিলাকে আক্রমন করলে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয় ডাক্তারে নিয়ে এলে ডাক্তার সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করেন। ঐ দিন কচপুরাই গ্রামে শিয়ালের কামড়ে আরো ২জন আহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। এদিকে, উপজেলার বুরুঙ্গা ইউনিয়নে রিজাদ আহমদ (২২), জামান আহমদ (১৮), শফিক মিয়া (৩৫), শাহিনুর ইসলাম (১৫) শিয়ালের কামড়ে আহত হয়েছেন।
এছাড়া উপজেলার একাধিক এলাকায় আরও ৫ জন আহত হয়েছেন তাৎক্ষনিক যাদের পরিচয় জানা যায়নি। পাশা পাশি উপজেলার কয়েকটি গ্রামে প্রায় অর্ধশতাধি গরু ও ছাগল শিয়ারের কামড়ে আহত হয়েছে। ফলে গোটা উপজেলা শিয়ালের আক্রমনের ভয়ে নিরাপত্তাহিনতায় রয়েছে বাসিন্দারা।
তেরহাতী গ্রামের নিলমনি পাল জানান, বুধবার বিকাল থেকে এলাকায় শিয়ালের উপদ্রব বৃদ্দি পেয়েছে। ইতিমধ্যে শিয়ালের কামড়ে প্রায় ১৫ জন আহত হয়েছেন। একাধিক এলাকায় মাঠে থাকা গরু ছাগলকে শিয়াল আক্রমন করছে। এলাকাবাসী দেশীয় অস্ত্র নিয়ে শিয়ালকে ধাওয়া করে আটকের চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
ভেরুকলা গ্রামের চুরুক মিয়া জানান, বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশ্বে আমার মাকে শিয়াল আক্রমন করে আহত করেছে। মায়ের অবস্থা আশংঙ্কাজনক থাকায় স্থানীয় ডাক্তাদের পরামর্শে সঙ্গে সঙ্গে তাকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেছি।


