ব্রিটেনে বিশ্বনাথের তরুণ আব্দুস সাত্তারের কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০১৫ ইং, ৫:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১৩৬৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা :: ব্রিটেনে প্রতিবারের ন্যায় এবারও বিশ্বনাথের এ প্রজন্মের বৃটিশ বাংলাদেশী তরুণ-তরুনীরা উচ্চ শিক্ষা সাফল্য অর্জন করছে। বৃদ্ধি করছে বিশ্বনাথের সুনাম। গত ২৩ জুলাই বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাসনাজি গ্রামের ব্রিটেন প্রবাসী মরহুম হাজী আবুল কাশেম ও মনিরা বেগম দম্পতির ২য় পুত্র আব্দুস সাত্তার ব্রিটেনের মানচেষ্টার ইউনির্ভাসিটি থেকে ‘প্রচেক্ট ম্যানেজমেন্ট’ এর উপর কৃতিত্বের সাথে এম.এস.সি (মাষ্টার্স) ডিগ্রী সম্পন্ন করেছে। আব্দুস সাত্তার মা ও তার ৩ভাই নিয়ে ব্রিটেনের বাঙালী অধ্যুষিত ওল্ডহাম সিটিতে থাকেন। সে তার এ সাফল্যের জন্য মা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সহযোগীতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করছে। এবং ভবিষ্যতে একই বিষয়ে আরো উচ্চতর ডিগ্রী নিতে সে আগ্রহী। এরজন্য দেশবাসী ও প্রবাসীদের দোয়া কামণা করেছেন আব্দুস সাত্তার।


