সিলেটে অটোরিক্সা শ্রমিকদের কর্মসূচি দুই দিনের জন্য স্থগিত
প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০১৫ ইং, ৫:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১২৭৭ বার পঠিত
নিউজ ডেক্স:: সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ।
এ সাংবাদিকদের সাথে আলাপকালে জাকারিয়া আহমদ জানান,সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি এজাজুল হক এজাজের অনুরোধের প্রেক্ষিতে দুই দিনের জন্য তারা কর্মসূচি স্থগিত করেছেন। এ নিয়ে তারা প্রশাসন ও আমাদের সাথে শিগগিরই বৈঠকে বসবেন।
এদিকে, বিকাল ৫টার দিকে নেতৃবৃন্দ বৈঠকে বসেন। বৈঠকে দুই নেতার প্রস্তাবনা নিয়ে আলোচনাশেষে কর্মসূচি দুই দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, মহাসড়কে অটোরিক্সা চলাচলের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে রোববার সকাল থেকে সিলেট জেলা ধর্মঘট কর্মসূচি পালন করে অটোরিক্সা শ্রমিকরা।


