জামিয়া মাদানিয়া মহিলা মাদ্রাসা বিশ্বনাথের বোর্ড পরীক্ষায় সাফল্য
প্রকাশিত হয়েছে : ০৩ আগস্ট ২০১৫ ইং, ৬:৪৪ অপরাহ্ণ | সংবাদটি ১৩৫২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: জামিয়া মাদানিয়া ও জামিয়া মাদানিয়া মহিলা মাদ্রাসা বিশ্বনাথের আজাদ দ্বীনী এদ্বারায়ে তা’লীম বাংলাদেশ বোর্ড ও মহিলা দ্বীনী শিক্ষা বোর্ড পরীক্ষায় মোট ২৩৫ জন ছাত্র/ছাত্রী অংশ নিয়ে ১৯৮ জন কৃতিত্বের সহিত উত্তীর্ণ হয়। এর মধ্যে পুরুষ শাখায় মমতায (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হন ১৪ জন এবং মহিলা শাখায় মমতায (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হন ১৫ জন। পুরুষ শাখায় ১ বিভাগে উত্তীর্ণ হন ৪৮ জন এবং মহিলা শাখায় ৪৩ জন। মোট গড় পাশের হার পুরুষ শাখায় ৮৩.৭৬% এবং মহিলা শাখায় ৮৮.৩৯%। পুরুষ শাখায় তাকমীল ফিল হাদীস থেকে ১৩ জন ছাত্র পরীক্ষা দেন তার মধ্যে ১জন মমতায (এ প্লাস) পেয়ে উত্তীর্ণ হন এবং মহিলা শাখায় তাকমীল ফিল হাদীস থেকে ৩০ জন ছাত্রী পরীক্ষা দিয়ে ১ জন মমতায (এ প্লাস) পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ভাল ফলাফলের জন্য মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায়ের পাশাপাশি জামিয়ার দুনু শাখায় আসাতিযায়ে কেরাম, ম্যানেজিং কমিটির সকল সদস্যসহ জামিয়ার সাথে সংশ্লিষ্ট দেশ-বিদেশের সাহায্যকারী সকলকে আন্তরিক মোবারকবাদ জানান জামিয়ার প্রিন্সিপাল আলহাজ্ব মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথ।


