জগন্নাথপুরে জিহাদী বইসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০১৫ ইং, ৯:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১১২৪ বার পঠিত
ওয়াহিদুর রহমান ওয়াহিদ,জগন্নাথপুর:: সুনামগঞ্জের জগন্নাথপুরে জিহাদী বইসহ ২ ছাত্র শিবির কর্মীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হচ্ছেন, জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামের সুলেমান আলীর ছেলে তৈয়বুর রহমান (২০) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বুরমপুর গ্রামের আব্দুল ওয়াহাব আলীর ছেলে সাইফ উদ্দিন (২১)।
জানাগেছে, মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর থানার এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ জগন্নাথপুর ডিগ্রি কলেজে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। জগন্নাথপুর থানার এস আই রফিকুল ইসলাম জানান, ২০/২৫ জনের একদল শিবির কর্মীরা কলেজে নাশকতার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
এ সময় কিছু জিহাদী বই, সদস্য ফরমসহ ২ জনকে আটক করলেও পৌর এলাকার আমির উদ্দিনের ছেলে সুহেল মিয়া ও সুনামগঞ্জ সদরের আবুল হাসনাতসহ বাকিরা পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


