ওসমানীনগরে দু-পক্ষের সংঘর্ষে আহত ১২ : আটক ৬
প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০১৫ ইং, ৭:০৫ অপরাহ্ণ | সংবাদটি ১২১৮ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরে পাওয়া টাকার জের ধরে দু-পক্ষের সংঘর্ষে অনন্ত ১২জন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে উপজেলার মোবারপুর গ্রামের ব্যবসায়ী শায়খুল ইসলাম ও আনছার মিয়ার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা হলো সিরাজ মিয়া, দিলোওয়ার,আব্দুল হোসেন,আব্দুল জব্বার,তাজুল ইসলাম। তবে অন্য আহতদের নাম জানাযায়নি। গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষনিক ৬ জনকে আটক করেছে। আটকৃতরা হলো শেখুল ইসলাম,ইমরান আহমদ,লোকমান আহমদ,আজিজুর রহমান,আবু বক্কও সিদ্দেকী,হেলাল আহমদ।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা যায় ,মঙ্গলবার রাত ৮টার দিকে মোবারপুর গ্রামের বাজারের ব্যবসায়ী শায়খুল ইসলাম ও আনছার মিয়ার মধ্যে পাওয়া টাকা কে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে সালিশি ব্যক্তিসহ উভয় পক্ষের প্রায় ১২ জন আহত হন। এসময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬জনকে আটক করে। ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ মো: মুরসালিন সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হবে।


