জগন্নাথপুরে চোরাই মোটর সাইকেলসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ০৮ আগস্ট ২০১৫ ইং, ৫:০৯ অপরাহ্ণ | সংবাদটি ১১৯১ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি :: উপজেলার কলকলিয়া বাজারে চুরি হওয়া মোটর সাইকেল বিক্রয় করতে গিয়ে গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে স্থানীয় লোকজন আটকের পর পুলিশে সোপর্দ করেছে।এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যা রাতে দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কামড়িবীজ গ্রামের আব্দুল মোমিন (২২), ময়না মিয়া (২০), কানন দাশ (২১) একটি ওয়াল্টন মোটর সাইকেল কলকলিয়া বাজারে জনৈক ব্যক্তির কাছে বিক্রি করতে যায়। এসময় গাড়ি চোর চক্রের এই ৩সদস্যের মোটর সাইকেলের মালিকানা সংক্রান্ত বিষয়ে অসংলগ্ন তথ্য পাওয়ায় এলাকারবাসীর সন্দেহ হয়। বিষয়টি থানায় জানানো হলে এস আই অনির্বান বিশ্বাস মধ্যরাতে কলকলিয়া বাজারে পৌছলে এলাকাবাসী কর্তৃক আটককৃত গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে মোটির সাইকেলসহ হস্তান্তর করে।
এস আই অনির্বান বিশ্বাস জানান, ৮দিন পূর্বে সিলেট শহরের বাসিন্দা শিপন মিয়ার ওয়াল্টন মোটর সাইকেলটি চুরি হয়।
এস আই অনির্বান বিশ্বাস জানান, ৮দিন পূর্বে সিলেট শহরের বাসিন্দা শিপন মিয়ার ওয়াল্টন মোটর সাইকেলটি চুরি হয়।


