বিশ্বনাথে সবুজ সিলেট পাঠক ফোরাম সম্পাদক সংবর্ধিত
প্রকাশিত হয়েছে : ১০ আগস্ট ২০১৫ ইং, ৯:৩১ অপরাহ্ণ | সংবাদটি ১১৪৩ বার পঠিত
স্টাফ রিপোর্টার::দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য আব্দুল সালাম মুন্না’র বিদেশ যাত্রা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান সোমবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাক , সবুজ সিলেট বিশ্বনাথ প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু।
দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি শামছুল ইসলাম মোমিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক তালহা বিন সুহেব এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্ত ও সিলেটের ডাক বিশ্বনাথ প্রতিনিধি এমদাদুর রহমান মিলাদ, সিলেট সাহিত্য আসরের কেন্দ্রীয় মহাসচিব কাজী আবু বকর মো. খোকন, প্রেসক্লাবের সদস্য মো. জামাল মিয়া, আবুল কাশেম। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন দৈনিক সবুজ সিলেট পাঠক ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সবুজ পাঠক ফোরাম বিশ্বনাথ উপজেলা শাখার সদস্য কামরুল ইসলাম, সুহেল আহমদ, মোর্শেদ আহমদ, কাওছার আহমদ, মোহাম্মদ আলী, জামাল মিয়া, রাব্বানী, হাছন আলী প্রমুখ।


