জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত
প্রকাশিত হয়েছে : ১১ আগস্ট ২০১৫ ইং, ৮:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১০৬৯ বার পঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:: সুনামগঞ্জের জগন্নাথপুরে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজারে।
জানাগেছে, মঙ্গলবার বেলা ১২ টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে রাণীগঞ্জ বাজারের ব্যবসায়ী সুনু মিয়া ও স্থানীয় ইসলামপুর গ্রামের বাসিন্দা রমজান আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী সুনু মিয়া (৩৫) গুরুত্বর হন। আহতকে আশঙ্কাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।


