ডাক্তার হতে চায় সাহাব উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১২ আগস্ট ২০১৫ ইং, ১২:৫৯ অপরাহ্ণ | সংবাদটি ১৩০২ বার পঠিত
সিলেট সরকারী কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহন করে জিপিএ-৫ (A+) পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে সাহাব উদ্দিন। সে সিলেটের বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ করপাড়া গ্রামের মাস্টার মনির উদ্দিন ও সুফিয়া বেগমের দ্বিতীয় ছেলে।
সাহাব উদ্দিন ২০১৩ সালে বর্ডার গার্ড স্কল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ (A+) পেয়েছিল। সে ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। এর জন্য সে সকলের কাছে দোয়া কামনা করেছে। -বিজ্ঞপ্তি


