বিশ্বনাথ আ.লীগের পদপ্রাপ্তিরা সরব, পদবঞ্চিতরা নিরব
প্রকাশিত হয়েছে : ১৪ আগস্ট ২০১৫ ইং, ১:২৩ অপরাহ্ণ | সংবাদটি ১৩৯৫ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা::সিলেটের বিশ্বনাথে গত ৮জুন উপজেলা আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কণ্ঠ ভোটে পংকি খান সভাপতি ও পুণরায় বাবুল আখতার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনের পর থেকে পদপ্রাপ্তির মাঠে চুষে বেড়াচ্ছেন। কিন্তু পদবঞ্চিত আ.লীগের নেতারা নিরব রয়েছেন। সম্মেলনের পর থেকে আ.লীগের পদবঞ্চিতরা রয়েছে মাঠ ছাড়া। সম্মেলনের প্রায় দুই মাস ফেরিয়ে গেলেও তাদের দেখা যায়নি রাজপথে। দলীয় কর্মসূচীতে পদধারীদের সরব উপস্থিত থাকলে পদবঞ্চিত নেতাদের দেখা যায়নি। তবে শীঘ্রই তারা দলীয় কর্মসূচি পালন করতে মাঠে নামবেন বলে পদবঞ্চিত কয়েকজন নেতা জানান।
জানাগেছে, উপজেলা আওয়া মীলীগের সম্মেলনের পরপরই নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা দলকে আরোও সুসংগঠিত করতে মাঠে ঝাপিয়ে পড়েন। ফলে গত রমজান মাসে উপজেলার আট ইউনিয়নে আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর পূর্বে কখনও উপজেলার আট ইউনিয়নে আওয়ামী লীগের ইফতার মাহফিল হয়নি বলে বিভিন্ন সূত্রে জানাযায়। এসব ইফতার মাহফিলে উপজেলার নব-গঠিত আওয়ামীলীগের নেতৃবৃন্দের সরব উপস্থিতি লক্ষ করা যায়। উপজেলা আ.লীগের নতুন কমিটির নেতৃবৃন্দে যেখানে দল আরও চাঙ্গা করতে মরিয়া, সেখানে আ.লীগের পদবঞ্চিতরা নিরব রয়েছেন। সম্মেলনের পর পদবঞ্চিতরা কেন্দ্রে অভিযোগ দেয়া ছাড়া তারা উপজেলা কোনো কর্মসূচি পালন করতে পারেনি। গত রমজানে মাসে পদবঞ্চিতরা ইফতার মাহফিল করবে বলে কয়েকজন নেতা গণমাধ্যম কর্মীদের অবহিত করলেও পরে তারা ইফতার মাহফিল থেকে বিরত থাকেন। তবে এখন পর্যন্ত পদবঞ্চিত আ.লীগে নেতারা প্রকাশ্যে কোন সভা-সমাবেশ করতে দেখা যায়নি।
এব্যাপারে উপজেলা আওয়া মীলীগের সাবেক যুগ্ম-আহবায়ক এইচ এম ফিরোজ আলী বলেন, শীঘ্রই দলের সভা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তারা সাক্ষাত করবেন। এরপর তারা দলীয় সকল কর্মসূচী চালিয়ে যাবেন বলে তিনি জানান।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, উপজেলায় আওয়ামীলীগ আরও শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি। খুবই শীঘ্রই পূনাঙ্গ কমিটি গঠন করা হবে। দলের বাহিরে যারা কাজ করব তাদের স্থান আ.লীগে হবে না বলে তিনি জানান।


