বাওনপুর-মিরেরগাঁও গ্রামবাসীর মধ্যে ফের সংর্ঘষের আশংকা : এলাকায় উত্তেজনা
প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০১৫ ইং, ১:৫০ অপরাহ্ণ | সংবাদটি ১৬৩২ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর ও সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের মিরেরগাঁও গ্রামবাসীর মধ্যে ফের সংঘর্ষের আশংকা রয়েছেন। উভয় পক্ষের মধ্যে রোববার সকাল থেকে টানটান উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী জানান। যে কোনো সময় আবার ওই দুই গ্রামবাসীর মধ্যে সংর্ঘষের ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
জানাগেছে, গতকাল শনিবার সংঘর্ষের ঘটনায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর উদ্যোগে উভয় পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ে শালিসি বৈঠক বসার উদ্যোগ গ্রহন করেন। এতে উভয় পক্ষই সম্প্রতি জানায় বলে জানাযায়। কিন্তু রোববার সকালে এলাকার মুরব্বীগন মিরেরগাঁও গ্রামবাসীর কাছে সালিশি বৈঠক এর তারিখ নির্ধারণের জন্য গেলে তারা পরে জানাবেন বলেন তাদের অবহিত করেন। ফলে ফের উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
প্রসঙ্গত, গতকাল শনিবার বেলা ২টায় বাওনপুর ও মিরেরগাঁও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় অনন্ত ৫০জন আহত হন।


