“বিএনপি নেতা এডভোকেট শামসুজ্জামান জামানের সাথে সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের সাক্ষাত
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০১৫ ইং, ৪:২৫ অপরাহ্ণ | সংবাদটি ১৪১০ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট শামসুজ্জামান জামান এর সাথে যুক্তরাজ্যের ওল্ডহ্যামে বসবাসরত সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ গ্রেটার ম্যানচেস্টারের হাইডে তার বাসবভনে এক সৌজন্যে সাক্ষাত করেন। এসময় উপস্থিত ছিলেন সিলেট সরকারী কলেজ ছাত্রদলের সাবেক নেতা,বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শাহ তাজুল ইসলাম,রাজু আহমদ,আছকির আলী,শাহ কাউছার আহমদ ও জুবের আহমদ প্রমুখ.এ সময় নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা ও বাকশালী অবৈধ আওয়ামী সরকারের হাত থেকে গনতন্ত্র পুর্ন্য উদ্ধারে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রীর ডাকে সকল আন্দোলন সংগ্রামে সিলেটের রাজপথে অগ্রণী ভুমিকা ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর সিলেটবাসীর আশার প্রতিক সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান আন্দোলনে আপসহীন ভূমিকার জন্য এডভোকেট শামসুজ্জামান জামানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


