বিশ্বনাথে আগামী ইউপি নির্বাচনে প্রবাসী তরুণ প্রার্থী অনেক!
প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০১৫ ইং, ২:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ২৩০২ বার পঠিত
মোহাম্মদ আলী শিপন:: জাতীয় সংসদ ও উপজেলা পরিষদ নির্বাচন শেষ হওয়ার প্রায় ২ বছর পর আসছে ইউনিয়ন পরিষদের নির্বাচন। আর ইউনিয়ন পরিষদের নির্বাচন আসার আগেই বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়নে শুরু হয়েছে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থী নিরব প্রচার-প্রচারণা। এসব সম্ভাব্য প্রার্থীরা বিভিন্ন জায়গায় আগাম নির্বাচনী প্রচারণার কাজ শুরু করেছেন বিভিন্নভাবে। তারা বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্টানে অনেকটা নিরবে নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন। অনেকে সমাজের বিভিন্ন কল্যাণের কাজ করে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণার কাজ। নির্বাচনী তারিখ এখনও নির্ধারণ হয়নি। তারপরও বিশ্বনাথ উপজেলার ইউনিয়নগুলোতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম শুনা যাচ্ছে।
এদিকে, আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য যুক্তরাজ্য প্রবাসী তরুণ ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষনা দিয়েছেন অনেকেই। তারা নির্বাচনের পূর্ব মূর্হুত দেশে অবস্থান করবেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে। তবে তাদের পক্ষ নিয়ে দেশে থাকা আত্বীয়-স্বজন প্রচার-প্রচারনা চালিয়ে যাচ্ছেন। উপজেলার বেশিরভাগ ইউনিয়নে আগামী ইউপি নির্বাচনে প্রবাসী প্রার্থীর সংখ্যা গত বারের চেয়ে বেশি হবে বলে জানাগেছে। তবে এসব প্রার্থীর মধ্যে অনেকেই রাজনৈতিক দলের সর্মথনকারী রয়েছেন।
আগামী বছরের জুন মাসে অনুষ্ঠিত হতে পারে ইউপি নির্বাচন। নির্বাচনে প্রার্থী হতে প্রস্ততি নিচ্চেন উপজেলার আট ইউনিয়নের দেশে অনেকেই। ইতিমধ্যে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা শুরু করেছেন দৌড়ঝাপ। নির্বাচনে আওয়ামীলীগ, বিএনপি, জাপা, জামায়াত থেকে প্রার্থী হবেন অনেকেই এমটাই ধারনা করা হচ্ছে। এছাড়া প্রার্থী হতে প্রবাস থেকে দেশে আসছেন অনেক প্রবাসীও। তবে এখনও বলা মুশকিল কারা হচ্ছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী। তবে দলীয়ভাবে ইউপি নির্বাচনে প্রার্থীরা অংশ গ্রহন করবেন বলে বিভিন্ন সূত্রে জানাগেছে।
এদিকে, প্রবাসী চেয়ারম্যান প্রার্থীরা দলীয় নেতাকর্মীদের সাথে যোগযোগ অব্যাহত রেখেছেন। এলাকার ভোটাদের কাছে তাদের প্রার্থীতা হওয়ার খবরও ছড়িয়ে দিচ্ছেন। উপজেলা সর্বত্রই এখন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। নির্বাচনে এক প্রার্থীকে সমর্থন দিতে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সিদ্ধান্ত নেয়া হবে বলে সূত্রে জানা গেছে। প্রার্থী হতে আগ্রহী অনেকেই জানিয়েছেন তারা নিজ নিজ দলের সমর্থন পেলে নির্বাচনে অংশ নিবেন।
আগামী ইউপি নির্বাচনে সম্ভাব্য যুক্তরাজ্য প্রবাসী চেয়ারম্যান প্রার্থী যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন- বিশ্বনাথ সদর ইউনিয়নের সম্ভাব্য যুক্তরাজ্য প্রবাসী চেয়ারম্যান প্রার্থীরা হলেন-সিরাজুল ইসলাম সিরাজ, কবির মিয়া, মুহিউদ্দিন পলাশ,লামাকাজী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আলী হোসেন, খাজাঞ্চী ইউনিয়নের সম্ভাব্য যুক্তরাজ্য প্রবাসী চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আবদুল বাছিত রফি, অলংকারী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন-শেখ হারুনুর রশীদ, ইলিয়াস আহমদ রানা, রামপাশা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন-আজম আলী, দৌলতপুর ইউনিয়ন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন-সমছু মিয়া, কদর আলী, আবুল কালাম খান, আবুল হোসেন মামুন, দশঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আজম আলী, শফিক উদ্দিন, আবুল হাসানাত, ফারুক মিয়া। শেষ মূহুর্ত এই প্রার্থীর তালিকা আরও দীর্ঘ হতে পারে বলে অনেকেই মনে করছেন।


