বিশ্বনাথে হামলায় দুই অটোরিকশা চালক আহত : আটক ১
প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০১৫ ইং, ২:৫০ অপরাহ্ণ | সংবাদটি ১৬৯৭ বার পঠিত
জামাল মিয়া:: বিশ্বনাথে অটোরিকশা গাড়ীর চাকা গর্তে পড়ে পানির ছিটা পথচারীর শরীরের পড়ার জের ধরে দুই চালককের ওপর হামলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা ১টায় উপজেলা সদর ইউনিয়নের ধীতপুর এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন-অটোরিকশা চালক আমিন (২০) ও শফিক মিয়া (২২)। গুরুতর আহত অবস্থায় আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে বলে জানাগেছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল ছুটে যায়। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত হলেন-উপজেলার একাবিন গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে মনির মিয়া (৪০)। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
আহত অটোরিকশা চালক আমিন বলেন, বিশ্বনাথ সদরের নতুন বাজারস্থ ষ্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ধীতপুর গ্রামের যাই। এসময় ধীতপুর এলাকায় যাওয়ার সময় গাড়ির চাকা গর্তে পড়ে গর্তে থাকা পানি এক পথচারী শরীরের লাগে। এতে ওই পথচারী গাড়ি আটক করে হামলা শুরু করেন। এসময় তার পক্ষ নিয়ে ওই এলাকার আরও কয়েকজন এসে দারালো অস্ত্র দিয়ে শরীরে আঘাত করে। এতে যাত্রীরা এগিয়ে আসলে তাদের ওপর তারা হামলা চালায়।
উপজেলা সদরের নতুন বাজারস্থ অটোরিকশা ষ্ট্যান্ডের সভাপতি ময়না মিয়া বলেন, ষ্ট্যান্ডের দুই চালকের ওপর হামলা করা হয়েছে। এতে তারা আহত হয়। গুরুতর আহত আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
থানার এস আই ফিরোজ আলী বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজন আটক করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


