স্পেনে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন ও ইলিয়াস আলী’র সন্ধানে সভা
প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০১৫ ইং, ২:৫৪ অপরাহ্ণ | সংবাদটি ১৩৯৪ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:-বিএনপি’র চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭০তম জন্মবার্যিকী পালন এবং নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে আলোচনা সভা স্পেনের কাতালোনিয়া ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ আগষ্ট রাত ১০টায় স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাতালোনিয়া ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা মনোয়ার পাশা। সংগঠনের সহ-সভাপতি রাজন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম লিটু’র পরিচালনায় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন-সান্তাকলমা বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনুর রহমান মামুন। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মুক্তি সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা হারুন রসিদ, শাহজাহান আহমদ,সাংগঠনিক সম্পাদক এম লাইবুর রহমান,ইলিয়াছ মুক্তি সংগ্রাম পরিষদের প্রধান উপদেস্টা আজমান আহমদ।
অন্যান্যের মধে বক্তব্য রাখেন আবু সাহিন তালুকদার, হেলাল খাঁন, মজিদ আহমদ, সাহিন আনোয়ার, এম সামীম, রাজু আহমদ, মাহবুব আলী সুমন, রবিউল মিয়া, হোসাইন, ইমরান আহমেদ, জুবেদ, দুলুদুলু মিয়া, সামছুল আহমদ,আহমদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ আজ নাগরিকদের জন্য নিরাপদ নয় ।প্রতিনিয়ত খুন সন্ত্রাস,নারী ধর্ষণ শিশু হত্যা, ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধ ঘটছে। তার উপর সরকারে জুলুম নির্যাতনের প্রতিবাদ করায় দেশের ভিন্ন মতের রাজনৈতিক নেতা কর্মীদের জেল জুলুম হয়রানী নির্যাতন চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ তাদের অপকর্ম ঢাকতে দেশে পুনরায় বাকশাল কায়েমের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতার কথা বলা হলেও প্রতিনিয়ত সাংবাদিক নির্যাতন এবং একের পর এক মিডিয়া বন্ধ করার খেলায় মেতে উঠেছে।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের প্রিয় নেতা ইলিয়াস আলী নিখোঁজ রয়েছেন। সরকার আজও তার সন্ধান দিতে পারেনি। অভিলম্ভে ইলিয়াস আলীকে ফিরে দেওয়ার জোর দাবি জানান।


