বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৫ ইং, ৭:১২ অপরাহ্ণ | সংবাদটি ৮৪৮ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের ২০১৫-১৬ শেসনের জন্য কমিটি গঠন করা হয়েছে। আব্দুল মতিন কে সভাপতি ও সায়েক আহমদকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সৈয়দ মোশাহিদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা খেলাফত মজলিসের সহ-সাধারন সম্পাদক মাওলানা নেহাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা আব্দুল ওয়াদূদ, বায়তুলমান সম্পাদক মাওলানা ওলিউর রহমান।
নব-গঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন, তোফায়েল আহমদ, আব্দুল বারী, মাওলানা ওবায়দুল হক, সহ-সাধারন সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফ উদ্দিন, বায়তুলমান সম্পাদক এনামুল হক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা কামাল আহমদ, অফিস ও প্রচার সম্পাদক হাফিজ রফিক আহমদ রাজু, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া, নির্বাহী সদস্য মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ফিরুজ আলী, জাহেদ আহমদ জেহিন, মাওলানা মুছলেহ উদ্দিন, আবু সুফিয়ান, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা মজদুদ্দীন মাজেদ।


