বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত : আহত ১০ : নারীসহ আটক ৩
প্রকাশিত হয়েছে : ২৮ আগস্ট ২০১৫ ইং, ১০:৫৭ অপরাহ্ণ | সংবাদটি ১৩৯৬ বার পঠিত
আবুল কাশেম:: বিশ্বনাথে পূর্ব বিরোধদের জের দুই পক্ষের সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন আরও অনন্ত ১০জন আহত হন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার দেওকলস ইউনিয়নের সৎপুর খাসজান গ্রামের রফিক মিয়া ও রইছ আলী লোকজনের মধ্যে এঘটনা ঘটে। নিহতের নাম রফিক মিয়া (৫৫)। তিনি সৎপুর খাসজান গ্রামের মৃত আবদুল মতলিবের ছেলে। তবে তাৎক্ষনিক আহতদের নাম জানাযায়নি। এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ নারীসহ তিনজনকে আটক করেছে। আটককৃতরা হলেন-সৎপুর খাসজান গ্রামের মৃত আইয়ুব উল্লার ছেলে রইছ আলী (৬৫), ইউনুছ আলী (৬০) ও ইউনুছ আলীর স্ত্রী নেবারুন নেছা (৪০)। এ রির্পোট রাত পৌনে ১১টায় লেখা পর্যন্ত নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ডেইলি বিশ্বনাথ ডটকমকে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রফিকুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে জমি সক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত অবস্থায় রফিক মিয়াকে রাত ৮টায় সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা এলাকা থেকে এঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নারীসহ তিনজনকে আটক করে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।


