কোন অবস্থায় শ্রমিকদের বঞ্চিত করা যাবে না —–এমপি ইয়াহইয়া চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৯ আগস্ট ২০১৫ ইং, ৮:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৮০৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধিঃ: সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী ইয়াহয়া বলেছেন, কোন অবস্থায় শ্রমিকদের বঞ্চিত করা যাবে না। তাদের ন্যায্য দাবীকে গুও“ত্ব দিতে হবে। তারাও আমাদের আত্মীয়-স্বজন। মহাসড়কে অটোরিক্সা চলাচলের ব্যাপারে আমি সংসদে তুলে ধরবো। তিনি শনিবার বিকালে সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীরবাজার অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর শ্রমকি, মালিক ও এলাকাবাসীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমাজ সেবক হেলাল ওসমানীর সভাপতিত্বে ও দয়ামীরবাজার অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউসুফ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই মোশাহিদ, সমাজসেবি মকবুল হোসেন, আজমল হোসেন খান, সিরাজ মিয়া, আশিক মিয়া। বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মাসুক মিয়া, আনহার মিয়া, হারুনুর রশিদ, এমরান আহমদ, জুনেল আহমদ, আশরাফ খান, বদরুল ইসলাম, ।


