সিলেটের রাজনীতির খোঁজ নিলেন তারেক রহমান
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৯:১১ অপরাহ্ণ | সংবাদটি ৭৭০ বার পঠিত
নিউজ ডেস্ক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবর্ষিকীর আয়োজনে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেছেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট মহানগর শাখার সদস্য সচিব রহুল কুদ্দুস চৌধুরী হামজা। এসময় তার কাছে থেকে তারেক রহমান সিলেটে দলের অবস্থানের ব্যাপারে খোঁজ খবর নেন। এসময় তারেক রহমান হামজাকে বলেন, বিগত আন্দোলন-সংগ্রামে যারা সিলেটের রাজপথে ছিলেন তাদেরকে আগামীতে মূল্যায়ন করা হবে। বিশেষ করে যারা আওয়ামীলীগের ষড়যন্ত্রের শিকার হয়ে কারা নির্যাতনে ছিলেন বা আছেন তাদেরকে দল মূল্যায়ন করবে। তারেক বলেন দলের দুর্দিনে যারা দলের জন্য ত্যাগ করেছেন, দল তাদেরকে আগামীতে অবশ্যই তাদের দল পুরস্কৃত করবে।হামজার সাথে আলোপকালে দলের শীর্ষ এই নেতা সবাইকে ধৈর্য্য ধরার অনুরোধ করে বলেন, সকল অন্যায় অবিচার, জেল-জুলুমের বিচার একদিন অবশ্যই হবে।
মঙ্গলবার ইস্ট লন্ডনের রয়েল রিজেন্সী হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সমাবেশ অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।


