শেরপুরে ওয়ার্কসপ থেকে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৪:০৮ অপরাহ্ণ | সংবাদটি ৭২৫ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: সিলেটের ওসমানীনগরের সীমান্তবর্তী মৌলভীবাজারের শেরপুরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ থেকে ১৪ বছরের অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে শেরপুর গোরচত্তর এলাকায় যাত্রী চাউনির পূর্ব পাশে ও হাইওয়ে থানার নিকটবর্তী মনজিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে থাকা একটি গাড়ীতে লাশ দেখে স্থানীয়রা ফাঁড়ি পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মৌলভীবাজার জেলার সহকারি পুলিশ সুপার ও মডেল থানার ওসি মোঃ আব্দুস ছালেক ঘটনাস্থল পরিদর্শন করেন। শুক্রবার দুপুর ২টার দিকে পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য ওর্য়কসপের ইঞ্জিনিয়ার মনঞ্জিলকে আটক করেছে পুলিশ। ইঞ্জিনিয়ার মনজিল জানান, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওয়ার্কসপ বন্ধ করে তিনি ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে ওর্য়াকসপে থাকা ট্রাকে কাজ করতে গেলে ট্রাকের ভিতর একটি শিশুর লাশ দেখতে পান। তবে লাশের শরিলে কোন আঘাতের চিহৃ নেই। শিশুর পরনে রয়েছে একটি প্যান্ট ও টি-শার্ট।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক শিশুটির লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।


