শাহজালাল (রহ.) এর ওরসে গরু দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৪:২৬ অপরাহ্ণ | সংবাদটি ১০৩৪ বার পঠিত
নিউজ ডেস্ক:: উপমহাদেশের প্রখ্যাত ইসলাম ধর্ম প্রচারক, ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.) এর ৬৯৬তম ওরস মোবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটি গরু প্রদান করা হয়েছে। শুক্রবার দুপুরে গরুটি প্রদান করা হয়। এসময় একটি গিলাবও প্রদান করা হয়।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে গরুটি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এডভোকেট শাহ ফরিদ আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, হাজী ফারুক আহমদ, কবির উদ্দিন আহমদ, জগলু চৌধুরী, মস্তাক আহমদ পলাশ, লোকমান চৌধুরী, বদরুল ইসলাম জাহাঙ্গীর, ছাত্রলীগ নেতা শাহরিয়ার আলম সামাদ প্রমুখ।
এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের নেতৃত্বে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি গিলাব প্রদান করা হয় শাহজালাল (রহ.) এর মাজারে।


