বিয়ানীবাজারে পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৪ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৬:৪৯ অপরাহ্ণ | সংবাদটি ৬৫২ বার পঠিত
বিয়ানীবাজার প্রতিনিধি:: বিয়ানীবাজার উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের বৈরাগী বাজার থেকে শুক্রবার বিকাল ৩টার দিকে পলাতক আসামীকে আটক করেছে পুলিশ। ধৃত জাকির হোসেন ফয়ছল (৩০) পারিবারিক মামলার (২৮)১৪ ওয়ারেন্টর আসামী। গোপন সংবাদের ভিত্তিতে বৈরাগী বাজার এলাকা থেকে থানার এসআই আমিনুর তাকে আটক করেন। ধৃত জাকির হোসেন ফয়ছল পূর্ব লাউজারী গ্রামের মাহবুব উদ্দিনের পুত্র।


