ওসমানীনগরে কাপনের কাপড় নিয়ে অটোরিকশা শ্রমিকদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৫:১৪ অপরাহ্ণ | সংবাদটি ১১৩১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: মহাসড়কে সিএনজি অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার পুলিশি হয়রানী বন্ধ সহ ৭ দফা দাবি বাস্থবায়নের লক্ষে সারা দেশের ন্যায় বৃহস্পতিবার সিলেট-ঢাকা মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলায় অটোরিকশা (সিএনজি) শ্রমিকদের পৃথক পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১টা পর্যন্ত সিলেটের চন্ডিপুল খেকে শেরপুর পর্যন্ত অটোরিক্সা শ্রমিকরা হাতে হাত মিলিয়ে মানববন্ধন পালন করা করেছে। সারা দেশের ন্যায় ওসমানীনগর উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলার উত্তর গোয়ালাবাজার ও তাজপুর-বালাগঞ্জ সড়কে পৃথক পৃথক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোয়ালাবাজার সমাবেশে সভাপতিত্ব করেন, সিলেট জেলা অটোরিকশার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জিলু মিয়া। শ্রমিক নেতা কাদির মিয়া ও ক্বারী ইছাক আলীর যৌথ পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা শাখার কার্যকরী পরিষদের সহ সভাপতি সুন্দর আলী খান, বিশেষ অতিথি ছিলেন, জেলা শাখার সদস্য কাওছার আহমদ, শ্রমিক নেতা আরিফ উল্যা, তাজপুর বাজার শাখার সভাপতি আনহার আহমদসহ শ্রমিকরা সহস্রাধিক শ্রমিকবৃন্দ।
এদিকে তাজপুর কদমতলা এলাকায় সমাবেশে সভাপতিত্ব করেন, তাজপুর কদতলা শাখার সভাপতি সুন্দর আলী খান। তাজপুর কদতলা শাখার সম্পাদক হারুনুর রশিদের পরিচালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল আহমদ লেবু, বালাগঞ্জ শাখার সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ কালা, শ্রমিক নেতা নেছাওর আলী নেছাই, রনি আহমদ, আব্দুল মালিক আবরোছ, ছাদির আহমদসহ শাখার অন্যান্য নেতৃবৃন্ধ।
মানববন্ধনে বক্তরা বলেন, মহাসড়কে সিএনজি চলাচলা নিষিদ্ধ ঘোষণার পর থেকে সিএনজি চালকদের আয় অর্ধেক কমে গেছে । সবচেয়ে বেশি বিপাকে পরেছেন যারা ভাড়ায় গাড়ী চালাচ্ছেন। একদিকে মহাসড়কের সংযোগ সড়ক গুলোতে সিএনজি অটোরিকশার চাপ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মহাসড়কের পাশে গ্যাস পাম্প থাকায় প্রয়োজন মতো গ্যাসের জন্যও মহাসড়কে প্রবেশ করতে পারছেন না সিএনজি চালকরা। ফলে বেকার হতে বসেছে কয়েক হাজার সিএনজি অটোরিকশা শ্রমিক। এমতাবস্থায় শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ মহাসড়কের সিএনজি চলাচল নিষেজ্ঞা প্রত্যাহারসহ পুলিশি হয়রানী বন্ধা করা না হলেও আমরা কাপনের কাপর হাতে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন।


