সুনামগঞ্জে নৌকা ডুবে পিতা-পুত্রের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৫:৫২ অপরাহ্ণ | সংবাদটি ১১৬৫ বার পঠিত
নিউজ ডেস্ক:: সুনামগঞ্জ জেলার দিরাইয়ে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টায় হাওর থেকে পিতা-পুত্রের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন-পিতা ফারুক আহমদ ও তার ছেলে একসান মিয়া। তারা উপজেলার তাড়ল ইউনিয়নের বাসিন্দা।পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০টায় বাড়ির পার্শ্ববর্তী টাংনির হাওরে ছোট ডিঙ্গি নৌকা নিয়ে পিতা-পুত্র মাছ ধরতে যায়। হাওরে যাওয়ার পর হঠাৎ ঝড় উঠে। আর সেই ঝড়ের কবলে পড়ে তাদের ডিঙ্গি নৌকাটি হাওরের পানিতে ডুবে যায়। এঘটনার পর থেকে পিতা-পুত্র নিখোঁজ হয়। তাদের স্বজনরা অনেক খোঁজ করে পিতা-পুত্রকে না পেয়ে এঘটনাটি থানায় জানায়। পরে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে দুপুরে পিতা-পুত্রের মৃতদেহ হাওর থেকে উদ্ধার করে।
দিরাই থানার ওসি বায়েস আলম এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


