বিশ্বনাথে সেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার মাহমুদ স্মরণে শোক সভা
প্রকাশিত হয়েছে : ১১ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৭:৪০ অপরাহ্ণ | সংবাদটি ১১০৭ বার পঠিত
নিজস্ব সংবাদদাতা:: বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আনোয়ার মাহমুদ ও বিশ্বনাথ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হাজী সমশের আলী স্মরণে এক শোক সভা শুত্রবার বিকেলে রশীদপুরবাজারে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে স্মরণ ও শোক সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এলাইছ মিয়া তালুকদার। সাধারণ সম্পাদক শানুর আহমদ জয়দু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ নেতা হিরণ মিয়া, ইজার আলী মেম্বার, ফজলুর রহমান শিপন, মাওলানা আব্দুল জব্বার, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগ নেতা শেখ সালাহউদ্দিন, যুবলীগ নেতা আমির আলী, আনোয়ার হোসেন, জাহেদ আহমদ, লুৎফুর রহমান, রাসেল আহমদ, শানুর আহমদ, আব্দুর রব, হোসাইন আলী, মাহবুবুর রহমান, সাহেদ প্রমুখ।


