বিশ্বনাথে রামপাশা ইউপি ছাত্রদলের সদস্য ফরম বিতরণ ও কর্মী সভা
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৮:২১ অপরাহ্ণ | সংবাদটি ১০০৭ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ও কর্মী সভা এবং সদস্য ফরম বিতরণ অনুষ্ঠান গতকাল শুক্রবার বিকেলে দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমনের সভাপতিত্বে ও সদস্য আলাল আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি নেতা নূর মিয়া মেম্বার। বিশেষ অতিথি ইউপি বিএনপি নেতা চমক আলী,জয়নাল খান, রুজু মিয়া,জয়নাল আবেদিন,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাওছার আহমদ তুলাই।
বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সদস্য খালেদ আহমদ, শেখ ফরিদ, তালুকদার গিয়াস শামছুদ্দিন, সাবেক যুগ্ম-আহবায়ক রাজু আহমদ, সদস্য লিটন সিকদার, জিল্লুর রহমান জিলু,শাহজাহান, আবদুল বাছির, সুমন আহমদ, রুহেল আহমদ কালু,রাসেল মাহমুদ। ছাত্রদল নেতা জাকির হোসেন, কিরণ বৈদ্য, বাদশা মিয়া, সাজ্জাদ মিয়া, সুজেল, বাপ্পি মিয়া, সাদেক, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা জুনেদ আহমদ জুনু, আবদুর রব, রাজু আহমদ, আলম হোসেন, রাসেল আহমদ, নাঈম আহমদ, ডালিম, আবিদ হোসেন, আলম হোসেন, ইউপি ছাত্রদল নেতা রমজান আলী, জিয়াউল হক, আমির হোসেন, আলী আহমদ, আফজল, জাবেদ আহমদ, কবি এস পি সেবু, মনোয়ার হোসেন।ইউপি ছাত্রদল নেতা রুবেল আহমদ প্রমূখ।এসময় বিএনপি ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


