ওসমানীনগরে ত্রাণ বিতরণ করলেন শফিকুর রহমান চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৫ ইং, ১১:২১ অপরাহ্ণ | সংবাদটি ১০৯১ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি::সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন,বর্তমান সরকার উন্নয়নের সরকার। আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডে আমাদের দেশ আজ খাদ্যে সয়ংসম্পূন্নতা অর্জন করেছে। বন্যা দূর্যোগে দেশের যে সব এলাকায় ক্ষতিগ্রস্থ হয়েছে সরকারীভাবে ক্ষতিগ্রস্থ এলাকায় দ্রুততার সাথে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। যে কোন দূর্যোগ মুখাবেলায় আওয়ামীলীগ সরকারের সাফল্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।
ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউনিয়নের সরকারীভাবে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। রোববার দুপুর ১২টায় ইউনিয়ন কর্যালয়ে ত্রাণ বিতরণ পূর্বে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পশ্চিম পৈলনপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহমদ আলীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা মফচ্ছির আহমদ মনর এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নজলু,আওয়ামীলীগ নেতা শেরওয়ান আহমদ,পির মজনু মিয়া,আতাউর রহমান রজব। বক্তব্য রাখেন তাজিবুর রহমান কিনু,ফয়জুর রহমান,রইছ উল্যা মেম্বার,গুলজার আহমদ,আব্দুল হামিদ, আব্দুর রজ্জাক,সুমন মিয়া,রুপি মিয়া,আফিক মিয়া,আক্তার আহমদ, ইউ/পি সদস্য কবিতা রানী পাল,ইকবাল আহমদ,সাজ্জাদ মিয়া,হাফিজুর রহমান,ছাত্রলীগ নেতা শামিম আহমদ,আরিফুর রহমান পুলক,সাবলু,ফররুখ,আব্দুল জলিল প্রমুখ।


