বিশ্বনাথের আদর্শ উচ্চ বিদ্যালয় দৌলতপুরের প্রাক্তন ছাত্রবৃন্দের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৮:৪১ অপরাহ্ণ | সংবাদটি ১৪৩১ বার পঠিত
আব্দুল হামিদ খান সুমেদ:: যুক্তরাজ্য বসবাসরত বিশ্বনাথ উপজেলার আর্দশ উচ্চ বিদ্যালয় দৌলতপুর এর প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দের আগামী নভেম্বরে পূণমিলনী অনুষ্ঠান-২০১৫ সফল করার লক্ষে লন্ডনে অবস্থানরত প্রাক্তন ছাত্রবৃন্দের উদ্যোগে পূর্ব লন্ডনের আমার গাও রেস্টুরেন্টে গত সোমবার এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রাক্তত ছাত্র মোঃ হেলাল মিয়ার সভাপতিত্বে ও সিরাজুল ইসলামের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাহেদ খাঁন।
উক্ত সভায় সকলের উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন ওয়াহিদ আলী, মোঃ কামাল হোসেন,সারব আলী,জামাল মিয়া,আবুল লেইছ,ছাদিকুর রহমান,গিয়াস উদ্দিন,মঈন উদ্দিন আনছার,জিয়াউল হক জিয়া,কামাল আহমদ,আব্দুল কদ্দুছ ইমন,মুকিত খাঁন,শাহ্ সাইদুন নূর ইসলাম,আব্দুল কুদ্দুছ সুমন,ইসলাম উদ্দিন সুমন,তোফায়েল আহমদ তপু,সারওয়ারুল ইসলাম,আব্দুল করিম প্রমুখ।


