ওসমানীনগরে ছাত্র যুব ঐক্য পরিষদ’র কমিটি নিয়ে সংঘর্ষ
প্রকাশিত হয়েছে : ১৯ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৩:৪৭ অপরাহ্ণ | সংবাদটি ১১২৬ বার পঠিত
ওসমানীনগর প্রতিনিধি:: বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের ওসমানীনগর উপজেলা শাখার কার্যকরি কমিটি গঠনের লক্ষে শুক্রবার রাতে রবিদাস শ্রী শ্রী দূর্গা মন্দিরে এক সম্মেলন অনুষ্টিত হয়। সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ এ নির্বাচনের ফলাফল মেনে না নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এক পর্যায়ে তারা চেয়ার, মঞ্চ, মন্দিরের গেইট ভাংচুর ও রবিদাস গ্রামের রাস্তা অবরোধ করে রাখেন। ওসমানীনগর থানা পুলিশের হস্তক্ষেপে অবরোধ তোলে নেওয়া হয় এবং জেলা কমিটির কাছে পুনরায় নতুন করে ওসনীনগর উপজেলা কমিটি ঘটনের দাবি জানানো হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের সিলেট জেলা শাখার সভাপতি রঞ্জন চন্দ্র ঘোষ।
সঞ্জয় দেব শক্তির সভাপতিত্বে ও জেলা শাখার সাধারন সম্পাদক ধনঞ্জয় দাশ ধনুর পরিচালনায় সম্মেলনে কার্যকরি কমিটির সভাপতি পদে প্রার্থী ছিলেন সঞ্জয় দেব শক্তি, পাপ্পু বহ্নি, দ্বীপ দেব দিপু এবং সাধারন সম্পাদক পদে প্রার্থী ছিলেন রিপন কান্তি পাল, জযন্ত দেব জয়, সত্যব্রত দেব শিমুল, মোহন দেব।
নির্বাচনে সর্বোচ্চ দশ ভোট পেয়ে সভাপতি পদে জয় লাভ করেন পাপ্পু বহ্নি, সাধারন সম্পাদক পদে রিপন কান্তি পাল পান সাত ভোট, সত্যব্রত দেব শিমুল সাত ভোট, জয়ন্ত দেব জয় এক ভোট ও মোহন দেব এক ভোট পান।
রিপন কান্তি পাল ও শিমুল এর ভোট সমান থাকায় উপস্থিত ভোটারদের মতামত না থাকা সত্বে ও জেলা শাখার নেতৃেত্ব লটারির মাধ্যমে শিমুলকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করে ফলাফল ঘোষনা করা হয়। এসময় উপস্থিতরা এ ফলাফল মেনে না নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।


