‘সাবান উৎসব’
প্রকাশিত হয়েছে : ২০ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৫:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ১০৫৮ বার পঠিত
স্টাফ রিপোর্টার :: খাবারের পূর্বে ও ল্যাট্রিন ব্যবহারের পরে সাবান দিয়ে হাত পরিস্কার করতে হবে। পরিবারের সকল সদস্যকে বিষয়টি জানাতে হবে। গুরুত্বপুর্ণ ওই বিষয়ে সাবান হাতে নিয়ে প্রতিজ্ঞা করেছে বিশ্বনাথের শাহপিন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। শনিবার ব্র্যাক ওয়াশ এর উদ্যোগে ও শাহপিন উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ‘সাবান উৎসব’ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আরশ আলীর সভাপতিত্বে ও শিক্ষক ছিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ওয়াশ বিশ্বনাথ উপজেলা ম্যানেজার মো. আব্দুল কদ্দুছ, কর্মসূচি সংগঠক আক্তার হোসাইন প্রমুখ।


