বিশ্বনাথে রামপাশা ইউপি বিএনপির ঈদ পূর্ণমিলনী
প্রকাশিত হয়েছে : ২৯ সেপ্টেম্বর ২০১৫ ইং, ৫:২৮ অপরাহ্ণ | সংবাদটি ৭০২ বার পঠিত
বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক বশির আহমদ,বিএনপি নেতা খছরুজ্জামান খসরু, আলতাবুর রহমান, মাস্টার একে এম হেকিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সুরমান খান, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান, ছাত্রদলের সাবেক আহবায়ক শামছুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাজী জমির আলী, আনোয়ার হোসেন, এম এ করিম,নেছার আহমদ, দিলোয়ার হোসেন, মো. আলী উদ্দিন, আবদুল কুদ্দুছ, নুরুল আমিন, আবদুল কাহার, কবির,রাজু মিয়া, চমক আলী, ডা: সিরাজুল ইসলাম, ইন্তাজ আলী, আবদুল আহাদ, মখলিছুর রহমান, ফরিদ মিয়া, সুহেল মিয়া, যুবদল নেতা শিহাব উদ্দিন, শামিম আহমদ, সিরাজুল ইসলাম (ধন মিয়া), সেচ্ছাসেবকদল নেতা মাহবুব আলম মুসা, ছাত্রদল নেতা আজাদুর রহমান আজাদ,ইরন মিয়া প্রমূখ। বিজ্ঞপ্তি


