উপজেলা পরিষদ এমপ্লয়ীজ এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৫ ইং, ১১:৩৭ অপরাহ্ণ | সংবাদটি ৬৮৫ বার পঠিত
বালাগঞ্জ প্রতিনিধি:: বাংলাদেশ উপজেলা পরিষদ এমপ্লয়ীজ এসোসিয়েশন বিভাগীয় কমিটির এক সাধারণ সভা শনিবার সিলেট সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দাসের পরিচালনায় এতে বক্তৃতা করেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের সিএ সিরাজুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সিএ মোঃ রুবেল আহমদ, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা পরিষদের সিএ মোঃ আব্দুল হাই আজাদ, দক্ষিন সুরমা উপজেলা পরিষদের সিএ ঋষিকেশ দাস অধিকারী, ছাতক উপজেলা পরিষদের সিএ জিতেন বর্মন, জৈন্তাপুর উপজেলা পরিষদের সিএ জামিল আহমদ মাছুম, চুনারুঘাট উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম, আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের সিএ মোঃ মাসুক মিয়া, মাধবপুর উপজেলা পরিষদের সিএ নাহিদ মিয়া, জগন্নাথপুর উপজেলা পরিষদের সিএ মিজানুর রহমান, বাহুবল উপজেলা পরিষদের সিএ মিঠু মিয়া প্রমুখ।


