কুশিয়ারা নদীতে নৌকা বাইচ
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৫ ইং, ১২:২৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৭৪১ বার পঠিত
শিপন আহমদ,ওসমানীনগর::কোন মিস্ত্রী নাউ বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করেরে ময়ূর পংঙ্কী নায়, বাউল স¤্রাট আব্দুল করিমের গানের শুরে বৃহস্পতিবার কশিয়ারা নদীর শেরপুর এলাকার অংশে এমনই ঝিলমিল করছিল একাধিক বাইছের নৌকা। নৌকায় মাঝিদের কন্ঠে বেশে উঠেছিল গ্রাম বাংলার চিরন্তন আঞ্চলিক সারি গান। ঢাক-ঢোল আর করতালের তালে তালে শুরের মুর্চনায় হারিয়ে গিয়েছিল হাজার উৎসুক দর্শকও। সব মিলিয়ে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেরপুর এলাকায় বিরাজ করছিল অন্যরকম দৃর্শ্য। গ্রামের মহিলা দর্শকদের উপস্থিতি ও ছিল লক্ষনীয়। এ নৌকা বাইচকে কেন্দ্র করে গত এক সপ্তাহ থেকে সিলেটের ওসমানীনগর,হবিগঞ্জের নবীগঞ্জ ও মৌলভীবাজার সদর উপজেলার বাসিন্দাদের মধ্যে চলছিল না না কৌতুহল। এ দিনটির প্রহর গুন ছিলেন এলাকার সর্বস্থরের মানুষ। চায়ের দোকান থেকে শুরু করে রাস্তার বিভিন্ন মোড়ে নৌকা বাইচকে নিয়ে চলছিল নানা কল্পনা- ঝলপনা।
স্থানীয়রা জানান,গ্রাম বাংলার কুশিয়ারা নদীতে অতি পরিচিত সংস্কৃতি এই নৌকা বাইছ প্রতিযোগীতা নানা কারণে আজ বিলিন হতে চলেছে। বছর জুড়ে নানা সমস্যায় থাকা এলাকার মানুষদের বিনোদনের এ মৌসুমে নৌকা বাইছ প্রতিযোগীতাই ছিল তাদের আনন্দের অন্যতম উৎসব। আগে প্রতিবছরই নানা সংগঠনের ব্যানারে এখানে এমন একাধিক প্রতিযোগীতার আয়োজন হলেও গত কয়েক বছর পর ওই এলাকায় অনুষ্টিত হল ঐতিহ্যবাহী এ নৌকা বাইছ প্রতিযোগীতা। তাই নৌকা বাইচের প্রতিযোগীতার দিনক্ষন ঠিক হওয়ার পর থেকেই ওই এলাকার লোকজন তাদের আতœীয় স্বজন ও মেয়েদের জামাই বাড়ির লোকদের তাদের এলাকার এই নৌকা বাইছ প্রতিযোগীতা উপভোগ করার জন্য নিমন্ত্রণ দেন। তাদের এমন নিমন্ত্রণ গ্রহণ করে আতœীয় স্বজনরা আগের দিন থেকেই স্থানীয়দের বাড়িতে অবস্থান করেন। নৌকা বাইচ প্রতিযোগীতাকে কেন্দ্র করে এই এলাকা পরিনত হয়েছে আতœীয় স্বজনদের মিলন মেলায়। গতকাল অনুষ্ঠিত হওয়া নৌকা বাইচ দেখতে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আগত লোকজন প্রায় শতাধিক ছোট-ছোট নৌকা নিয়ে নদীতে নৌকা বাইচ উপভোগ করেন। নদীর পারে এসব নৌকার বেষ্টনী দর্শনার্থীদের আলাদা আনন্দ যোগায়। এসব নৌকায় স্কুল/কলেজ পড়–য়া ছাত্র/ছাত্রী, ছেলে, বৃদ্ধ, বধু, কিশোরীসহ সকল বয়সের দর্শক বসে নৌকা বাইচ উপভোগ করেন। এছাড়াও অনেকের নৌকা না থাকায় নদীর পাড়ে ও গাছের ডালে বসে নৌকা বাইচ উপভোগ করে বিভিন্ন স্থান থেকে আগত দর্শকরা। এ নৌকা বাইচে মোট নয়টি নৌকা প্রতিযোগতিায় অংশ গ্রহণ করে। প্রতিযোগীতায় প্রথম হয় অন্তহরীর গপেন্দ্র বাবুর নৌকা। দ্বিতীয় স্থান অধিকারী হয় মৌলভৗবাজারের নৌকা। প্রতিযোগিতায় ১ম পুরস্কার ছিল ১টি মোটরসাইকেল, ২য় পুরস্কার ১ টি ২১ ইঞ্চি টিভি, ৩য় পুরস্কার ১৪ ইঞ্চি টিভি। প্রতিযোগিতা শেষে বিজয়ী নৌকার মালিকদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিবৃন্দ।


