বালাগঞ্জের কাশীপুর গ্রামে ধুমপান ও তামাক দ্রব্যে ব্যয় আড়াই কোটি টাকা!
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৫ ইং, ১২:৪৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৬৭ বার পঠিত
শামীম আহমদ, বালাগঞ্জ::বালাগঞ্জ সদর ইউনিয়নের কাশীপুর গ্রামে বসবাসকারী ১৪২টি পরিবারের পুরুষ ও নারীদের মধ্যে ধুমপান ও তামাক ব্যবহারের উপর এক জরিপ পরিচালনা করা হয়। ২৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত জরিপে উঠে এসেছে ১২৮ জন পুরুষ ধুমপায়ী এবং পানের সাথে তামাক, সাদাপাতা, জর্দা খান ৯৪ জন মহিলা।
বিগত ২০ বছরে দৈনিক ২০ টাকা করে পুরুষদের ধুমপানে মোট ব্যায় ১কোটি ৮৬ লক্ষ ৮৮ হাজার টাকা। অপর দিকে বিগত ২০ বছরে গ্রামের মহিলাদের তামাক, সাদাপাতা ও জর্দার ব্যয় দৈনিক ১০ টাকা করে মোট ৬৮লক্ষ ৬২ হাজার টাকা।
কাশিপুর গ্রামে ধুমপান ও তামাক সেবন কারীদের সংখ্যা শুন্যের কৌঠায় নামিয়ে আনার লক্ষে সরকারী ভাবে নিবন্ধিত সংগঠন ‘নিরাপদ’ ও ‘ধুনিক’ এক বছর মেয়াদী একটি প্রকল্প হাতে নিয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে ধুমপান ও তামাক বর্জন করার জন্য সচেতনতামুলক কার্ষক্রম পরিচালনা করা হবে। এদিকে শুক্রবার জাতীয় তামাক মুক্ত দিবস উপলক্ষে সীমান্তিক তামাক মুক্ত প্রকল্প, ধুমপানে নিরুৎসাহিত করা (ধুনিক), নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থা ও কাশীপুর ইযুস’র যৌথ উদ্যোগে কাশিপুর গ্রামে অর্ধ দিন ব্যাপি অনুষ্ঠান মালার আয়োজন করা হয়।
প্রবীন মুরব্বী হাজী আফিজ উল্লার সভাপতিত্বে ও কাশিপুর ইযুস’র সভাপতি আমির আলী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, বালাগঞ্জের ইউএনও এটিএম আজহারুল ইসলাম। সভায় গ্রামের ৫০ জন ছাত্র-ছাত্রী, যুবক ও যুব মহিলারা দাড়িয়ে ঘোষনা দেন যে তারা ভবিষ্যতে ধুমপান ও তামাক দ্রব্য সেবন করবেন না।
অনুষ্ঠানে বিশেষ অথিতির বক্তৃতা করেন, বালাগঞ্জের এসিল্যান্ড নাজমুল ইসলাম সরকার, বালাগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান এমএ মতিন, বালাগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার, মহিলা বিষয়ক ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন, সীমান্তিক কর্মকর্তা মিজানুর রহমান, প্রধান শিক্ষক দুলু মিয়া, সমাজ সেবক নুরুল ইসলাম আতিক, শেফালী বেগম, নওশাদ মিয়া, বাবুল মিয়া, লেবু মিয়া, কয়েছ আহমদ, ফজলু মিয়া, লিয়াকত আলী, ফয়ছল আহমদ জীবন, জসিম উদ্দিন, সাইফুর রহমান, আব্দুর রহমান, ইউসুফ আলী, মামুন আহমদ, সানজিদা বেগম, নাসরিন আক্তারও তানিয়া বেগম প্রমুখ। অনুষ্ঠানের প্রথম পর্বে প্রধান অতিথি গ্রামে বৃক্ষ রোপন কর্মসুচীর উদ্বোধন করেন।


